আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক পত্র প্রদান করল - AAMSA

 


আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক পত্র প্রদান করল - AAMSA
----------------------------------------------------------------
আজ আসামের সরকারি মাদ্রাসা সমূহ বহাল রাখার দাবিতে পাথারকান্দির সার্কেল অফিসারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা (আমসা)-র পক্ষ থেকে এক স্মারক পত্র প্রদান করা হয়। স্মারক পত্রের প্রতিলিপি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেও প্রেরণ করা হয়।উপস্থিত ছিলেন আমসা-র কেন্দ্রীয় সভাপতি মওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, করিমগঞ্জ জেলা আমসা-র সহ-সম্পাদক জনাব আরিফ উদ্দিন,পাথারকান্দি ব্লক আমসা-র সভাপতি হাফিজ আকবর হোসেন, সাধারণ সম্পাদক রুবেল ইসলাম,সহ সম্পাদক শাহীন আহমেদ, দক্ষিণ করিমগঞ্জ ব্লক আমসা-র সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ সাহেব,হাফিজ আহমদ হোসাইন,হাফিজ হুজাইল আহমেদ,আছিমগঞ্জ আঞ্চালি আমসা-র সভাপতি হাফিজ হোসাইন আহমেদ প্রমূখ।

মন্তব্যসমূহ